Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ২১:১১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২১:১৪

রাজশাহী: রাজশাহীতে সালিশ বৈঠকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুকে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর ভদ্রা রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, মন্টুর পেটে ও কপালে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে সার্জারি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত। তাকে বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত বজলুর রহমান মন্টুর সঙ্গে এ ব্যাপারে কথা বলা যায়নি।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা বলেন, কে বা কারা কেনো ছুরিকাঘাত করেছে, সেটা বলতে পারব না। এটা মন্টুর কাছ থেকেই শুনতে হবে। এ ব্যাপারে পুলিশও খোঁজ নিচ্ছে।

বিজ্ঞাপন

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, ঘটনার খবর পেয়ে তিনি ভদ্রা এলাকায় গিয়েছিলেন। স্থানীয় লোকজন তাকে জানিয়েছেন, দুপুরে রেললাইনের পাশে চায়ের দোকানে বসে বিএনপি নেতা মন্টুসহ ২০-২৫ জন ব্যক্তি কোনো একটা বিষয়ের আপস-মীমাংসার ব্যাপারে আলোচনা করছিলেন। তখন সেখানেই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/এসআর