Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৯:৫৪

প্রতীকী ছবি

রাজশাহী: জেলার বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মনিগ্রাম গ্রামের এক আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।

নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামে বাসিন্দা ছিলেন।

নিহত আনিসুরের স্ত্রী পারভীন খাতুন জানান, ‘শুক্রবার বিকেলে মনিগ্রাম বাজারে যান আনিসুর। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। শনিবার সকালে আমবাগানে তার গলা কাটা মরদেহ পড়ে আছে বলে লোকজন খবর দেন।’

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, ‘আনিসুরের ভাইরা রায়হান আলী শুক্রবার বিকেলে মনিগ্রামহাটে ছাগল বিক্রি করেন। সেখান থেকে পারিবারিক খরচের জন্য আনিসুরকে পাঁচ হাজার টাকা দেন। ওই টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির উদ্যেশ্যে রওনা হন। যে পাঁচ হাজার টাকা নিয়ে আনিসুর বাড়ি ফিরছিলেন সে টাকা পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। এর পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘কে বা কারা এবং কী কারণে আনিসুরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এইচআই