Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামপুরায় ইডেন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ২০:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২২:২৪

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই শিক্ষার্থী ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুর্ব রামপুরা হাইস্কুল গলির ছয়তলা বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু বলেন, ‘বিকেলে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহটি উদ্ধার করা হয়। এসময় সে গলায় রশি পেঁচানো অবস্থায় ফ্লোরে পরেছিল। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

বিজ্ঞাপন

এসআই আরও বলেন, ‘ওই শিক্ষার্থী ইডেন কলেজের শিক্ষার্থী ছিল। তার রুম থেকে দুটি মোবাইল পাওয়া গেছে। একটি মোবাইলে লাইভ চলছিল। প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে প্রেম ঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

বিথীর মামা আব্দুল মালেক বলেন, ‘বিথী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে। বিথী ছোট থাকতেই তার বাবা মার বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকেই রামপুরা তার খালা নাসিমা বেগমের বাসায় থাকত। সেখানে থেকে পড়াশুনা করত। বিথী ইডেন কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞন বিভাগে অনার্ষ শেষ করে। মাষ্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল। এক ভাই একবোনের মধ্যে বিথী ছিল বড়।’

তিনি আরও বলেন, ‘দুপুরে বিথী দরজা বন্ধ করে তার ঘরে ছিল। তবে দীর্ঘসময় ডাকাডাকির পর দরজা না খুলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে তারা দেখতে পায় দরজার উপড়ে গ্রীলের সঙ্গে রশি ঝুলছে। সাথে সাথে রশি কেটে দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে বিথীকে ঘরের মধ্যে পরে থাকতে দেখি। জানতে পেরেছি একটি ছেলের সাথে বিথীর প্রেমের সম্পর্ক ছিল।’

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো