Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় / বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৫:৫৪

বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

ঢাকা: অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে দলটির খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার।’

তিনি বলেন, ‘খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মানসিক শক্তি, দারুণ দলীয় স্পিরিট, সহনশীলতা ও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা প্রশংসনীয়।’

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদাকে আরও উচ্চতায় নিয়ে যাবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর