Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২১:২৮

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: দেশের সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক দল, ছাত্র নেতা ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব বৈঠকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ছয়টার পর থেকে সাড়ে ৭টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। আগামীকাল বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (৫ নভেম্বর) ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।’

সারাবাংলা/জিএস/পিটিএম