Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মতিঝিলে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১১:১৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:০২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ৩দিকে টার দিকে খবর পেয়ে আবাসিক হোটেল পারাবতের ৯০৫ নম্বর রুম থেকে মতিঝিল থানা পুলিশ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ওই ব্যক্তির পরিবারের মাধ্যমে খবর পেয়ে ওই আবাসিক হোটেলে গিয়ে রুমের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

তিনি আরও জানান, ওই ব্যক্তির বাড়ি চট্রগ্রামের আনোয়ানা উপজেলার বৈরাগ গ্রামে। তিনি মাঝে মাঝেই ঢাকা আসতেন। বুধবার ১১ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের ৯০৫ নম্বর রুমে উঠেন। গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে ফোনে না পেয়ে থানায় খবর দেয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে ভিতরে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

ওসি জানান, ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/ইআ