Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৯:০০ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ২০:১২

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আরও ৮৭০ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৭৫৩ জনের মধ্যে রয়েছে বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬ জন, খুলনা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে তিনজন রোগী।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ২৫ হাজার ৬০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৭৮০ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ৭৪৭ জন।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর