Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১২:০৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯

শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ আলী (২) বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার ইব্রাহিম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দুই বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে রাত ৩ টার পর ঘরে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখুঁজি শুরু করে। ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটির মা হিরা বেগম স্বীকার করে রাগের বশে শিশুটিকে রাত ৩টার দিকে পানিতে ফেলে দেন বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নিহত শিশুর মা হিরা বেগম বলেন, এ সময় আমার হিতাহিত কোন জ্ঞান ছিল না। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি