Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাড্ডায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডা আফতাব নগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সুবর্না আক্তার মিম (২২) নামে গৃহবধু নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে স্বজনরা মিমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মিমের বোন তাহমিনা আক্তার জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার নওডোবা থানার হাজি অসিম উদ্দিন মাতবর কান্দি গ্রামে। বাবার নাম সোহরাব খান। বর্তমানে আফতাব নগর তিন নম্বর রোড একটি বাসায় ভাড়া থাকেন।

তাহমিনা আরও জানান, মিমের সাথে শেখ সোহেলের দুই বছর আগে বিয়ে হয়। তবে দুজনের এটা দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে সাত মাসের ছেলে সন্তান আছে। সোহেলের আগের স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকেন। সেখানে তিনি ব্যবসা করেন। মিমের সাথে পরিচয় হবার পর বলেছিল তার আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সাথে বিয়ে হয়। বিয়ের পর জানতে পারে আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়নি। বিয়ের পরেও মিম আফতাবনগরে আমাদের কাছেই থাকতো। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করতো। আগের ঘরের স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানান সোহেল। এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো।

বিজ্ঞাপন

তিনি বলেন, গতরাতে (১৮ ডিসেম্বর) মিম কে নিয়ে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে বের হয়। রাত ভোরে মোবাইলের মাধ্যমে জানতে পারি মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পরে আছে। পরে সেখানে গিয়ে মিমকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মিমের স্বামী তাকে ছুরি দিয়ে মেরে পালিয়ে গেছে।

বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: মাজহারুল ইসলাম জানান, গতরাতে (১৮ ডিসেম্বর) আফতাবনগর বি ব্লক থেকে রক্তাক্ত অবস্থায় মিমকে সিকিউরিটি গার্ডরা উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।

এসআই আরও জানান, জানতে পেরেছি স্বামীর সাথে ঘুরতে বের হয়েছিল ওই নারী। পরে স্বামী তার পিঠে ও বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে