Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদককারবারি ‘চুয়া সেলিম’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১১:৪০

গ্রেফতার হওয়া ব্যক্তি।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদককারবারি চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে র‍্যাব-২-এর সিপিএসসির কোম্পানির কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-২ সূত্রে জানা যায়, ভোররাতের দিকে জেনেভা ক্যাম্পের গোপন আস্তানায় র‍্যাব-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। জেনেভা ক্যাম্প থেকে সহজে আসামি ধরা যায় না এবং তাদেরকে বের করে নিয়ে আসাও যায় না। জেনেভা ক্যাম্পে শীর্ষ কয়েকজন মাদককারবারি রয়েছে, তার মধ্যে চুয়া সেলিম অন্যতম।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, চুয়া সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুরে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর