Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৌমাছি ও মধু ৫ম জাতীয় সম্মেলন ২১ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১১

ঢাকা: চাষি, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তুলতে আগামী শনিবার (২১ ডিসেম্বর) মৌমাছি ও মধু ৫ম জাতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে মৌয়াল, চাষি, বণিক, গবেষক, উদ্যোক্তা ও ভোক্তার জাতীয় জোটের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জোটের আহ্বায়ক এবাদুল্লাহ আফজাল বলেন, ২০১৯ সালে সামাজিক মাধ্যমের ওপর ভিত্তি করে ‘মৌমাছি ও মধু’ জোটের যাত্রা শুরু হয়। দেশের মৌমাছি ও মধু নিয়ে সক্রিয় সকল অংশীদার মৌয়াল, চাষি, বণিক, গবেষক, উদ্যোক্তা ও ভোক্তাদের একই ময়দানে একীভূত হয়ে কাজ করার পরিবেশ সৃষ্টির দৃঢ় প্রত্যয় নিয়ে এই জোটটি প্রতিষ্ঠা করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রায় ২৬ হাজার সদস্য বিশিষ্ট এই জোটটি প্রতিষ্ঠার পর থেকেই মৌমাছি ও মধু বিষয়ক সচেতনতা, সমাজে প্রচলিত মধু বিষয়ক ভুল ধারণা দূর করা এবং গবেষক, চাষী, উৎপাদক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরণের প্রদর্শনী, সভা, সেমিনার, মধু মেলা, সুন্দরবনে হানি ট্যুরিজম ইত্যাদি ফলপ্রসূ কার্যক্রমের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতীয় মৌমাছি ও মধু ৫ম জাতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, মৌমাছি ও মধু জোটের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক জোড়ালো কার্যক্রমে একদল চৌকস উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশীয় মধুর সঠিক বিপণন, বেকারত্ব দুরীকরণে ও সৃজনশীল কর্মবলয় সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে প্রভাব বিস্তার এবং পরিবেশ দূষণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখছে।

সারাবাংলা/এনআর/ইআ