Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎রাষ্ট্রপতি নির্বাচন: ২০ কর্মকর্তা নিয়ে বৈঠকে ইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১১:৫৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১২:০৩

কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ঢাকা: ‎রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে কর্মকর্তাদের ব্রিফ করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ দুপুর ২টা থেকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে ভোটের প্রস্তুতি নিয়ে ইসি সচিবসহ ২০ কর্মকর্তা বৈঠকে বসছেন।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

‎বৈঠক সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট গ্রহণ করা হবে, কত সময় মধ্যে শেষ করতে হবে এমন যেসকল বিষয়গুলো আছে তা আলোচনা হবে এ বৈঠকে। এরপর ভোটের সকল সামগ্রী নিয়ে আমরা ইসি ভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্য রওনা হব।

‎ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আমরা কর্মকর্তা যারা রয়েছি, ‘তারা আজ ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাবো। নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস এম এম নাসির উদ্দিন স্যার আরেকটু সময় পরে সংসদে পৌঁছাবেন।’

‎রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচনি কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

‎তারা হলেন- ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এএসএম জাকির হোসেন, একান্ত সচিব এসএম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা ও সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান। জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

‎২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ড. অলি আহমদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর