Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বের সবচেয়ে বেশি দূষিত বাতাসের শহর ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৯

ঢাকার বায়ু দুষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের সবচেয়ে বেশি দূষিত বাতাসের শহরের তালিকায় ৩৬৬ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। বাতাসের এই মানকে বিপজ্জনক বলা হয়ে থাকে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের অন্যতম বড় শহর লাহোর।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বায়ুর মান ও দূষণের পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) লাইভ আপডেট র‌্যাংকিংয়ে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর।

বিজ্ঞাপন

এছাড়া, ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশের ঢাকার বায়ুমান ছিল ৩৬৬। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির বায়ুমান ৩০৪। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমান ছিল ২৯৪। এরপরে রয়েছে ঘানার আক্রা (২০৭) এবং পঞ্চম অবস্থানে মিশরের কায়রো (১৮৩) শহর রয়েছে।

এই সূচক অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকা ও ভারতের রাজধানী দিল্লীর বাতাস আজ খুবই দুর্যোগপূর্ণ বলে চিহ্নিত হচ্ছে। এছাড়া পাকিস্তানের লাহোরের বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেন।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

সাধারণত শীতকালে বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস, কিছুটা উন্নত হয় বর্ষাকালে।

সারাবাংলা/এসবি/এমপি
বিজ্ঞাপন

আরো