Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রশাসন ক্যাডারের ইয়াং অফিসার্স ফোরামের সভাপতি শুভ, সম্পাদক জয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২১:৫১

প্রশাসন ক্যাডারের ইয়াং অফিসার্স ফোরামের সভাপতি শুভ, সম্পাদক জয়

ঢাকা: বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের তরুণ কর্মকর্তাদের নিয়ে গঠিত ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের উপকমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে ৩০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. বদরুদ্দোজা শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৩৪ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এ কমিটি অনুমোদন দেন।

বিজ্ঞাপন

জানা যায়, অ্যাসোসিয়েশনের তরুণ কর্মকর্তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতকল্পে আরও সক্রিয়, সোচ্চার এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠা, জনকল্যাণণমুখী ও গতিশীল প্রশাসন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটির সার্ভিস এর এই উপকমিটি গঠন করা হয়।

এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের (এপিডি অনুবিভাগ) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী, কেরাণীগঞ্জ উপিজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া, সাভারের উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার, আড়াইহাজারের উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভিূমি) মো. নিলয় রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ পারভেজ এবং বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আদনান জুলফিকার।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম