Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোখ ধাঁধানো আতশবাজিতে পর্তুগালে নতুন বছর বরণ

আমিরুল ইসলাম নয়ন
১ জানুয়ারি ২০২৫ ২৩:১৩

চোখ ধাঁধানো আতশবাজিতে খ্রিষ্টীয় বছরকে বরণ করে নিল পর্তুগালের লিসবন শহর

পর্তুগাল থেকে: চোখ ধাঁধানো আতশবাজিতে খ্রিষ্টীয় বছরকে বরণ করে নিল পর্তুগালের লিসবন শহর। দেশটির রাজধানী লিসবনে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় কয়েক লাখ পর্তুগিজ ও বাংলাদেশি। সুরের মূর্ছনা আর চোখ ধাঁধানো আতশবাজি ছড়িয়েছে মুগ্ধতা লিসবেন আকাশ।

বুধবার (১ জানুয়ারি) ঘড়ির কাটাতে রাত ১২টা বাজার আগেই লাখো মানুষের দৃষ্টি ছিল লিসবনের টাগুস নদীতে। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই নদীর মাঝখান থেকে ছোড়া ইউরোপের অন্যতম দৃষ্টিনন্দন আতশবাজি। যাতে আলোকিত হয়ে ওঠে লিসবনের আকাশ।

টানা দীর্ঘ সময় আতশবাজিতে পর্তুগিজ ও বাংলাদেশিরা কিছুটা সময়ের জন্য হারিয়ে যায় ভিন্ন এক জগতে। প্রিয়জনদের নতুন বছরের শুভেচ্ছা জানানো ছাড়াও দৃষ্টিনন্দন আতশবাজির আয়োজন উপভোগ করেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অসংখ্য পর্যটক। নেচে-গেয়ে নতুন বছরকে বরণ করে নেন তারা।

বিজ্ঞাপন

এবারের মূল আয়েজনে কনসার্ট ও ফায়ার ওয়ার্ককে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই রাজধীর লিসবনের প্রাসা কর্মাসিওতে জড়ো হতে শুরু করেন নাগরিকরা। এটিকেই এ বছরের সবচেয়ে বড় আয়োজন বলছেন উপস্থিত দর্শক ও সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শুরুর আগে নিরাপত্তার চাদরে ঢেকে দেয় লিসবন মেট্রোপলিটন পুলিশ।

সারাবাংলা/পিটিএম