Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১১:০৫

পটুয়াখালী: মৎস্য-বন্দর মহিপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে মহিপুর থানায় সেকান্দারের বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের মামলা দায়ের করেন। সেকান্দার ওই গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই শিশুর প্রতিবেশী সেকান্দার নানা অজুহাতে প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত ১৪ আগস্ট রাত সাড়ে আটটার দিকে সেকান্দার ওই শিশুর বাড়িতে গিয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে তাদের খালপাড়ে নিয়ে গিয়ে তাকে বিকৃতভাবে যৌন নির্যাতন করেন। এ সময় শিশুটি ডাক চিৎকার দিলে সে দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

মহিপুর থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ বলেন, অনন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর