Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ০০:৪৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৫:০৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: সংগৃহীত

ঢাকা: কুমিল্লা জেলা (দক্ষিণ) ও নাটোর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অনুযায়ী, নাটোর জেলা ও কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়েছে, শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

বিজ্ঞাপন

নানা অভিযোগের কারণে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদও স্থগিত করেছে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/এজেড/টিআর