Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শপথের আগে শহিদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে যাবেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১২:৪১ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ ১৭:৫৭

ঢাকা: রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার আগে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্র হতে পাওয়া তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ আদায় শেষে তিনি সরাসরি সমাধিস্থলে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দুই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে দেশের নতুন রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর