Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৬:১৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

মরদেহ। প্রতীকী ছবি

নাটোর: জেলার বাগাতিপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার নাটোর দয়ারামপুর সড়কের সোনাপুর হিজলী দিঘাপাড়া নতুন মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসমাইল হোসেন মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই