Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১৭:১৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ ১৭:৫৮

ঢাকা: রাজধানীর ভাটারা বসুন্ধরা ১০০ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নাসে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বসুন্ধরা ১০০ ফিট এলাকায় ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত রাতুলের বোন সম্পা আক্তার জানান, বনানী মহাখালী মধ্যপাড়া এলাকায় তাদের নিজেদের বাড়ি। বর্তমানে রাতুল স্ত্রীকে নিয়ে বাড্ডা বেড়াইদ এলাকায় থাকতো। এবং যমুনা ফিউচার পার্ক মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করতো। তার বাবার নাম মো. শাহজাহান গাজী।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যমুনা ফিউচার পার্কের মার্কেটে কাজে যাচ্ছিলেন। বসুন্ধরা ১০০ ফিট এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে গুরুতর আহত হন। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। প্রাইভেটকার ও এর চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর