Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় ১ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৮:২৯

ট্রেনের ধাক্কায় নিহত শাহ আলম। ছবি: সারবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় শাহ আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম বাঁশখালী উপজেলার প্রেমবাজার পন্ডিতকাটা এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি কাপ্তাই রাস্তার মাথা এলাকায় যাওয়ার পথে ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।’

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘আমাদের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি শাহ আলম নামে ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনটি তার একদম কাছেই ছিল। কিন্তু তিনি সেটা দেখতে পাননি। এরপর ট্রেনের ধাক্কায় তিনি একপাশে পড়ে যান।’

তিনি আরও বলেন, ‘তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজবাড়িতে ফিরছিলেন বলে আমরা জানতে পেরেছি।’

সারাবাংলা/আইসি/এসআর