Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাছ দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ২৩:৩৮

আটক অভিযুক্ত সুমন শিকদার।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মোংলার সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। সুমন ওই এলাকার কাঞ্চনের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার (১৬ আগস্ট) দুপুরে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি মাছের ঘেরে নিয়ে যান সুমন। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয়।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শুক্রবার বিকেলেই সিগনাল টাওয়ার এলাকা থেকে সুমন শিকদারকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর