Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১২:৩৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:০২

সমমনা জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি।

শুক্রবার (১০ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। সকাল ১১ টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় দুপুর ১২ টায়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের ১০ সদস্যের একটা প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকসূত্রে জানা গেছে, দ্রুত নির্বাচনের দাবিতে মাঠের কর্মসূচি নির্ধারণ এবং যুগপৎ আন্দোনের থাকা শরিক দল ও জাটগুলোর সঙ্গে ঐক্য অটুট রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় এলডিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

সারাবাংলা/এজেড/এমপি