Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ঘোষণাপত্রে ইসলামী আন্দোলনের অবদান উল্লেখ থাকতে হবে’

স্পেশাল করেসপডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৮:২৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২১:১৬

রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন শুরার অধিবেশন

ঢাকা: জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ইসলামী আন্দোলনের অবদান উল্লেখ করার দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

গাজী আতাউর রহমান বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ধারাবাহিকভাবে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন। এ আন্দোলনে ৭০ জনের বেশি আলেম শাহাদাত বরণ করেছেন। সুতরাং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ইসলামী আন্দোলন ও আলেমদের অবদান উল্লেখ থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আন্দোলনে ইসলামপন্থিদের অবদান ছিল সবচেয়ে বেশি। তাছাড়া দেশের আলেম সমাজ গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে তাদের অবদান উল্লখ না থাকলে তা গ্রহণযোগ্য হবে না।’

ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকি, আলহাজ্ব আনোয়ার হোসেন, মুফতি অলিউল্লাহ, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই