Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুবি কেন্দ্রে কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৫:২০

খুবি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূণ পরিবেশে কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি এবং বিআর্ক কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটে এ পরীক্ষা হয়। এ কেন্দ্রে মোট ৬ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতি হার ছিল মোট শিক্ষার্থীর ৯২.১২ শতাংশ।

এদিকে, পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়টির তিনটি একাডেমিক ভবন এবং রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।

এছাড়াও পরীক্ষা চলাকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম পরীক্ষার হল ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় কুয়েটের অন্যান্য শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূণ পরিবেশ দেখে তারাও সন্তোষ প্রকাশ করেন।

 

সারাবাংলা/এসডব্লিউ