Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমবিবিএস ভর্তি পরীক্ষা / শুক্রবার রাজধানীর যেসব সড়ক পরিহার করবেন

স্পেশাল করেসপডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২১:০৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০০:০০

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা উপলক্ষ্যে সড়কে গাড়ির চাপ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এ কারনে বেশ কিছু সড়ক যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকার শুক্রবার সকাল ১০টায় এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এরমধ্যে ঢাকা মহানগর এলাকায় মোট ১৬টি ভেন্যুতে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (নিউ বেইলী রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলী রোড), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সড়কগুলো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণী, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ির আধিক্য হবে। এজন্য সড়কগুলো জনসাধারণকে যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই