Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর লিখিত অভিমত নেওয়া হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৫৭

ঢাকা: জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিকদলসহ সকল অংশীজনের কাছ থেকে লিখিত অভিমত নেওয়া হচ্ছে । আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত এই মতামত নেয়া হবে।

শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসাবে গণুভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। অংশীজনেরা তাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত, মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এ ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠির মাধ্যমে এই অভিমত জানাতে পারবেন।

বিজ্ঞাপন

এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে বলেও জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এনজে