Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমানীনগরে এবার অটোরিকশায় ট্রাকচাপা, নিহত ৪

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৮:২৭

ওসমানীনগরে এবার অটোরিকশায় ট্রাকচাপা, নিহত ৪। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নাটকিলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের। এ ছাড়া নিহত চার জনের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আর আহত হন আরও পাঁচ যাত্রী। পরে আহতদের স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সবমিলিয়ে চার জন মারা গেছেন। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ইউনিক পরিবহণ ও বেঙ্গল পরিবহণের দু’টি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট নয়জন নিহত এবং ১৬ জন আহত হন।

বিজ্ঞাপন

ঘুমেও মিলবে অফুরন্ত পুণ্য
২২ আগস্ট ২০২৬ ১৮:৩৫

আরো

সম্পর্কিত খবর