Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোববার থেকে ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ২৩:২৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১২:০০

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)

ঢাকা: রোববার (১৯ জানুয়ারি) থেকে ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি করবে সরকার। এসব ইলিশের ওজন হবে ৪৫০ থেকে ৮৫০ গ্রাম। ইলিশের দাম ক্রেতাদেরে হাতের নাগালে রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

জানা গেছে, রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ ইলিশ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্যবিতানে বিক্রি করা হবে।

বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, ‘এই লটে বিক্রয়যোগ্য ইলিশের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন। আমরা ধারণা করছি, এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে কোনো প্রফিট (লাভ) ছাড়া এ কর্মসূচিতে যুক্ত হয়েছি। পরীক্ষামূলক স্বল্পমূল্যে ইলিশ বিক্রিতে সফলতা পেলে পরে আমরা আরও বড় উদ্যোগ নেব।’

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো