Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৪:৩৯

মনোহরদী থানা, নরসিংদী

নরসিংদী: জেলার মনোহরদীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীঘাকান্দী এলাকায় একটি ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

ধারণা করা হচ্ছে, একদিন আগে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ