Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিল

সুনামগঞ্জ: জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাছকে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি। আহসান জামিল সুনামগঞ্জ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বিজ্ঞাপন

জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আহসান জামিলের আইনজীবী রবিউল লেইস রোকেস।

জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ আহত জহুর আলী ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক দুজন সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০জন।

সারাবাংলা/এইচআই