Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ০৯:৩৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১১:১৭

ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে। ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত ২টায় আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাত সাড়ে ৩টায় পদ্মা নদী ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ ছাড়া কুয়াশার কারণে দিবাগত রাত পৌনে ২টার দিকে আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি