Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবন থেকে অস্ত্র ও ককটেলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১১:৪২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:১২

আটক দুই সন্ত্রাসী। ছবি: সারাবাংলা

বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে দু’টি দেশিয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুই ‘সন্ত্রাসীকে’ আটক করেছেন মোংলা কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা হলেন, মো. মাসুম বিল্লাহ (৪৫) ও মো. শফিউল্লাহ খাঁ (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলার সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কয়রা কোস্ট গার্ড ও পুলিশ শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালান। ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশিয় একনলা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশিয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করে।’

বিজ্ঞাপন

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্রগোলাবারুদসহ আটক সন্ত্রাসীদের শ্যমনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি