Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় ধ্বংসস্তূপে ১২০ মরদেহ উদ্ধার, পশ্চিমের হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ১৩:২৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৪

গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, মিলেছে ১২০ মরদেহ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার দুইদিন পর ধ্বংসস্তূপ থেকে পচনশীল অবস্থায় ১২০ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ হলেও পশ্চিম তীরের জেনিনে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করতে শুরু করেছে। তবে যে পরিমাণ সহায়তা সেখানে প্রবেশ করেছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

জাতিসংঘের হিউম্যানিটারিয়ান এজেন্সি জানিয়েছে, মঙ্গলবারেই (২১ জানুয়ারি) গাজায় প্রায় ৯০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। কারণ এক্ষেত্রে আগের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসরায়েল।

বিজ্ঞাপন

এদিকে, গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৭ হাজার ১০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ১১ হাজার ১৪৭ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সারাবাংলা/এসডব্লিউ