Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৫:০৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:২০

নিহত ব্যবসায়ী আব্দুস সালাম মিয়া। ছবি: সারাবাংলা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করছে দুর্বৃত্তরা। বৃহস্প‌তিবার (২৩ জানুয়ারি) সকা‌লে উপ‌জেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের এক‌টি লেবুর বাগা‌ন থেকে তার মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

নিহত আব্দুস সালাম মিয়া উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, সালাম মিয়া বুধবার রাত ১০ টার দিকে বাড়ি আসার জন্য দোকান বন্ধ করেন। পরে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে লেবুর বাগানে তার গলাকাটা মর‌দেহ দেখতে পায় এলাকাবাসী।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, ‘আমার স্বামীকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। সকালে বা‌ড়ির লেবু বাগানে তার গলাকাটা মর‌দেহ দেখতে পাই। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর