Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৮:৫১

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

বরিশাল: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি, স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ভোটগ্রহণের পরিবেশ সুন্দর করার চেষ্টা করছি। প্রভাবমুক্ত থেকে আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন। তথ্যসংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে। এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সভাপতিত্বে সভায় পটুয়াখালী সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই