Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘন কুয়াশায় পাটুরিয়া ও আরিচা নৌপথে বন্ধ ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১০:০৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১২:৪১

ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ রুটে। ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: অব্যাহত কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরিচলাচল। তারই ধারাবাহিকতায় গত রাত (২৩ জানুয়ারি) দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে পদ্মায় নদী তীব্র কুয়াশায় ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় বরকত এবং কপোতি নামে দুটি ফেরি মাঝে নদীতে নোঙ্গর করে রাখা হয়।

এছড়া কুয়াশার কারণে একই সময় রাত দেড়টার দিকে যমুনায় তীব্র কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ হয়ে যায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল।

বিজ্ঞাপন

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা ও কাজিরহাট নৌরুটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।

বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

সারাবাংলা/এনজে