Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্বৃত্তের হামলার শিকার সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্টে
২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৯:০৮

শুক্রবার দুর্বৃত্তদের হামলা আহত হন সারাবাংলা ডট নেটের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: সারাবাংলা ডটনেটের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমানের ওপর হামলা করেছেন দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর গোপীবাগের অভয়দাস লেনে তিনি হামলার শিকার হন।

হাবিবুর রহমান জানান, দুপুরে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝার আগেই মাথায় আঘাত শুরু করেন। এ সময় তিনি গুরতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, ওই এলাকার আশেপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেখানে প্রয়োজনীয় ফুটেজ পাওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এইচআই