Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫১

বিএনপির বিক্ষোভ।

ময়মনসিংহ: ময়মনসিংহে স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বিএনপি।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

পরে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন হাজারো নেতাকর্মীর বিশাল মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সালসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর