Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭

পারিবারিক কলহের জেরে বৃদ্ধ খুন। ছবি: সারাবাংলা

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে আব্দুল গফুর (৮৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দোকান ভাড়ার টাকা ও জমি ভাগাভাগী নিয়ে বিরোধের জেরে সন্তনেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে মাধবদী থানার ছোট গদাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরে স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই গফুর মিয়ার এক ছেলে ও তিন মেয়ের মধ্যে দোকান ভাড়ার টাকা ও জমি ভাগাভাগী নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার যথারীতি ভাড়াটিয়াদের সঙ্গে লেনদেন নিয়ে ভাইবোনদের সিদ্ধান্তের দিন নির্ধারিত ছিল। এ দিনই সকালে তারা তাদের বাড়িতে গফুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ দিকে বোনের অংশ থেকে বিতারিত করতে পরিকল্পিতভাবে পিতাকে হত্যাকে অভিযোগ উঠেছে ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে। অপর দিকে ভাইও অভিযোগ করছেন বোনেরাই তাকে বিপদগ্রস্থ করতে পিতাকে হত্যা করেছেন।

মাধবদী থানার উপপুলিশ পরিদর্শক জুয়েল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা ও পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো