Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মারা গেলেন আরও ১ মুসুল্লি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৩১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭

প্রতীকী ছবি।

ঢাকা: গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান (৪০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মৃত মিজানুরের বোনজামাই মোছাদ্দেকুল হক জানান, তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মাস্টার পাড়া চন্দ্রখানা গ্রামে। ব্যবসা করতেন মিজানুর। এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

মোছাদ্দেকুল আরও জানান, মিজানুর সাদ পন্থী ছিলেন। ইজতেমায় অংশ নেওয়ার জন্য গ্রাম থেকে গত বছরের ১৭ ডিসেম্বর টঙ্গী ময়দানে এসেছিলেন মিজানুর রহমান। সেদিন ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনা ঘটলে আহত হন তিনি। মুসুল্লিরা তাকে রাতেই টঙ্গী আহসান উল্লাহ মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে ১৮ ডিসেম্বর ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি করা হয় তাকে। ঘটনার দুই দিন পর স্বজনরা খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাকে দেখতে পান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা গেছেন।

বিজ্ঞাপন

সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনা আহত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে তিনি মারা গেছেন। তার মাথায় আঘাত ছিল। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো