Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহী স্টেশনে ভাঙচুরে মামলা, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১২:২৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:০৫

গ্রেফতার সুমন আহমেদ।

রাজশাহী: রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছিলেন ক্ষুব্ধ যাত্রীরা। এ ঘটনায় চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, স্টেশনে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা করেছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮) সকাল ৭টা থেকৈ ৮টা পর্যন্ত স্টেশনে কয়েকশ’ যাত্রী বিক্ষোভ করেন। তারপর তারা স্টেশনে ভাঙচুর চালান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, গ্রেফতার সুমনই স্টেশনে ভাঙচুরের ঘটনার ‘মূলহোতা’।

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে আরএমপির সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে আনা হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় সুমনকে আদালতে তোলা হবে।

 

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো