লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাইদুল্লাহ মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রাহাদ একই এলাকার থুব মিঝি বাড়ির মফিজ উদ্দিন মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহাদ সাইদুল্লাহ মাঝি বাড়ির হারিছ উদ্দিনের নতুন ভবনের বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।