Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুতুলের সূচনা ফাউন্ডেশনে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮

সায়মা ওয়াজেদ পুতুল।

ঢাকা: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান ‘সূচনা ফাউন্ডেশনে’ অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমশন (দুদক)।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সংস্থাটির কর্মকর্তারা অভিযান শুরু করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  জানান, দুদক এনফোর্সমেন্টের একটি দল রাজধানীর ধানমন্ডি ২৭ এ অবস্থিত সূচনা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করছে। এতে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক মো. নওশাদ।

উল্লেখ্য, ২০১৪ সালে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ২৫ নভেম্বর সূচনা ফাউন্ডেশনে ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো