Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি পর্দানশীন নারীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫১

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে পর্দানশীন নারীরা।

চাঁপাইনবাবগঞ্জ: চেহারার সঙ্গে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে পর্দানশীন নারীরা।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় জেলা নির্বাচন অফিসের সামনে এই সমাবেশের আয়োজন করে জেলা পর্দানশীন নারী সমাজ নামক একটি সংগঠন।

ঘণ্টাব্যাপি চলা সমাবেশে বক্তব্য রাখেন, নূরজাহান মতি, মালা খাতুন, মারিয়া খাতুন, সায়েরা খাতুনসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা জানান, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। পর্দানশীন নারীরা এসব হেনস্তার অবসান চান। এ সময় চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি জানান।

বিজ্ঞাপন

পরে জেলা নির্বাচন অফিসার ও জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো