Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শার্শা সীমান্ত থেকে ডায়মন্ড গহনাসহ আটক ১

লোকাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৪:০৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:১২

ডায়মন্ডসহ আটক হাফিজুর রহমান (৫৩)।

বেনাপোল: যশোরের শার্শার পাঁচভুলট সিমান্ত থেকে ডায়মন্ডের ৭ পিচ আংটি, ২ পিচ পায়েল, ১পিচ বেচলেট, ৩ পিচ বালা ও ১২ পিচ নাকফুলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে অভিযান পরিচালনা ওই ব্যক্তিকে আটক করে তার কাছে থাকা জিনিসপত্র জব্দ করে বিজিবি।

আটক আসামি শার্শা থানার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে হাফিজুর রহমান (৫৩)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে এ খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট বিওপির টহল দল সীমান্ত পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয়। এ সময় পাঁচভূলট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানে একজন ব্যক্তিকে আসতে দেখা যায়। টহল দলের কাছে আসলে সন্দেহ হলে তাকে আটক করে বিজিবি। পরে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের আংটি, পায়েল, ব্রেসলেট, বালা ও নাকফুল এবং ব্যাটারীচালিত ভ্যান জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ডায়মন্ডের গহনা ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। জব্দ এসব গহনার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৭০ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা। উক্ত ডায়মন্ড গহনাসহ আসামিকে ট্রেজারী অফিস, যশোর ও শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো