Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়ে প্রতারণা, অতঃপর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ২১:৩৭

-কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এর নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

রোববার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা করা হয়। মামলাটির পরপরই এর তদন্তভার গ্রহণ করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তদন্তকালে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কাকন রানা-কে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতারের সময় তার থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া, তার ব্যবহৃত মোবাইল ডিভাইসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি-এর নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর