Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৬:০০

মানববন্ধন। ছবি: সারাবাংলা।

নোয়াখালী: ফেনীর মহুরী নদীর উজান ও বন্যার পানিতে ভেঙে তলিয়ে যাওয়া নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বসুরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী হানিফ আনছারী, চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ আল হারুন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারেফ হোসেন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ ও আমেরিকা প্রবাসী বিএনপি নেতা মোরছালীন শামীম প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালীর জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাফিলতিতে মুছাপুর রেগুলেটর নির্মাণের কোনো উদ্যোগ নেই। মুছাপুর রেগুলেটর বিলীন হওয়ায় শতশত ঘর-বাড়ি নদীতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে শতশত হেক্টর ফসলি জমি। স্থানীয়রা রেগুলেটরের বিলীনের জন্য অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো