Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আহত ও শহিদদের তালিকা প্রশ্নবিদ্ধ হওয়া যাবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৭:২৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৭:২৭

ছাত্র-জনতার আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়। ছবি: সারাবাংলা

রংপুর: জুলাই আন্দোলনে আহত ও শহিদদের তালিকা যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সারা দেশে অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত ও শহিদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। পর্যায়ক্রমে সকল যোদ্ধাদের পাশে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জেলার ১৭২ জনকে এক লাখ টাকা করে মোট এক কোটি ৭২ লাখ টাকা বিতরণ করা হয়। এর আগে আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন অতিথিরা।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো