Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৫

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার – ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন।

চার দিনের সফরে রাইজার অন্তরবর্তীকালীন প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাইজারের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা, যিনি বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থ, প্রতিষ্ঠান, প্রতিযোগিতা এবং বিনিয়োগের উপর কাজের নেতৃত্ব দিচ্ছেন।

বিজ্ঞাপন

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। তখন থেকে ব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে, যার বেশিরভাগই অনুদান বা ছাড়ের ঋণ হিসেবে। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) দ্বারা সমর্থিত সবচেয়ে বড় চলমান কর্মসূচি বাংলাদেশে রয়েছে।

সারাবাংলা/জেজে/আরএস